যোগাযোগঃ
২২, পুরানা পল্টন, ঢাকা -১০০০, বাংলাদেশ।
ফোনঃ ৮৮-০২-৯৫৬১৩১৫,
৮৮-০২-৯৫৬২৭৬৭
ফ্যাক্সঃ ৮৮-০২-৯৫৬১৩২৪
ই-মেইলঃ bhbfc@bangla.net

বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন
স্থাপিতঃ ১৯৫২ ইং
সদর দফতরঃ ২২, পুরানা পল্টন, ঢাকা-১০০০,
ফোনঃ ৯৫৬০৫৭৪, ফ্যাঙঃ ৮৮-০২-৯৫৬১৩২৪,
ই-মেইলঃ bhbfc@bangla.net , ওয়েব সাইটঃ www.bhbfc.gov.bd

সিটিজেন চার্টার

ঋণ প্রাপ্তির যোগ্যতা

১। প্লট/ জমির মালিকানা ২। প্রাথমিক বিনিয়োগ সামর্থ্য ( প্রাক্কলিত ব্যয়ের ২০%) ৩। বাংলাদেশের নাগরিক

ঋণ আবেদনের জন্য কি কি দলিল পত্রাদি/ কাগজপত্রাদি জমা দিতে হবেঃ

ক) সরকারী/ জাতীয় গৃহায়ন কতৃপক্ষ / রাজউক/ সিডিএ/ কেডিএ/ আরডিএ/ ক্যান্টনমেন্ট বোর্ড / হাউজিং সোসাইটি কতৃক বরাদ্দকৃত জমির ক্ষেত্রেঃ
১. মুল বরাদ্দপত্র ( এলোটমেন্ট লেটার )
২. দখল হসতানতর পত্র ( পজেশন লেটার )
৩. মুল লীজ দলিল ও এর একটি ফটোকপি ( ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কতর্ৃক সত্যায়িত ), মুল দলিল রেজিষ্ট্রী অফিস থেকে পাওয়া না গেলে দলিল উঠানোর মুল রশিদ ও একটি জাবেদা নকল।
৪. কর্পোরেশনের নিকট বন্ধকের জন্য অনাপত্তি পত্র ( এন.ও.সি) / বন্ধক অনুমতিপত্র।

খ) বেসরকারী / ব্যক্তি মালিকানাধীন জমির ক্ষেত্রেঃ
১. আবেদনকারীর মুল মালিকানা দলিল ( সাফ-কবলা/ দানপত্র/ বন্টননামা )
২. সি.এস, এস.এ ও আর.এস খতিয়ানের সার্টিফাইড কপি।
৩. নামজারী খতিয়ানসহ ডি.সি.আর ও হালসন নাগাদ খাজনার রশিদ।
৪. এস.এ/ আর.এস রেকডীয় মালিক থেকে স্বত্বের ধারাবাহিকতা প্রমানের জন্য চেইন অব ডকুমেন্টস এর সত্যায়িত ফটোকপি ।
৫. জেলা রেজিষ্ট্রারের অফিস থেকে ১২(বার) বছরের তল্নাশীসহ নির্দায় সার্টিফিকেট (এন.ই.সি)

গ) সরকারী/ বেসরকারী উভয় ক্ষেত্রে নিম্নের কাগজ পত্রাদিও দাখিল করতে হবেঃ
১. যথাযথ কতৃপক্ষের কাছ থেকে নির্মিতব্য বাড়ীর নক্শার অনুমোদন পত্রসহ নক্শা
এবংঅতিরিক্ত এককপি।
২. জমির সয়েল টেষ্ট রিপোর্ট।
৩. বহুতল বাড়ীর জন্য ২ কপি স্ট্রাকচারাল ডিজাইন ও প্রকৌশল সনদ।
৪. গুরত্বপুর্ণ স্থাপনার উল্লেখপুর্বক ২ কপি হাতে আকা রুট ম্যাপ।
৫. ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।
৬. আবেদনকারীর আয়ের প্রমানপত্র ও চাকুরীর ক্ষেত্রে ঋণ আবেদন ফর্মের নির্দিষ্ট পাতায় বেতন সনদ এবং ব্যবসায়ের ট্রেড লাইসেন্সসহ আয় এর প্রমান পত্র।